Main Menu

আ.ফ.ম কামালের জানাযা বিকেলে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ ফ ম কামালের জানাযার নামাজ আজ রোববার বিকেলে (বাদ আসর) শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

এরআগে নগর ভবনে নেয়া হবে তাঁর মরদেহ। সেখানে বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত রাখা হবে সাবেক পৌর চেয়ারম্যানের মরদেহ। সেখানে নগরভবনের কর্মকর্তা কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করবেন সাবেক এই পৌর চেয়ারম্যানকে। এরপর বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত মরদেহ রাখা হবে সিলেট ডায়বেটিস হসপিটালে।

এরপর শাহী ঈদগাহে বিকাল সাড়ে ৫টায় জানাজা শেষে নগরীর মানিকপীর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আ. ফ. ম. কামালের বড় ছেলে মোরশেদ কামাল সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী মরদেহ নগর ভবনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আমরা পরিবারের পক্ষ থেকে তাতে সম্মতি জানিয়েছি। বিকেলে শাহী ঈদগাহ ময়দানে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, শনিবার (১৩ জুলাই) রাত দশটার দিকে নগরীর একটি হাসপাতালে আ.ফ.ম কামাল মৃত্যবরণ করেন।

নগরীর চারাদিঘীরপারের বাসিন্দা আ.ফ.ম কামাল মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, ১৯৮৩ ও ১৯৮৮ সালে টানা দুই মেয়াদে সিলেট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন কামাল।

Share





Related News

Comments are Closed