সুরমা তীরের ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সুরমা নদীর তীর দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে সিলেট জেলা প্রশাসন। সিটি করপোরেশন, জেলা প্রশান, সিলেট মহানগর পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে গঠিত এই অভিযানে ৬দিনে প্রায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সুরমা নদীর তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শনিবার (১৩ জুলাই) অভিযানের ৬ষ্ট দিনে নগরের কালীঘাট ও খেয়াঘাট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। এ সময় ছোট-বড় ৩০টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, নদীর তীর দখলমুক্ত করতে এই যৌথ অভিযান অব্যাহত থাকবে। এখন পর্যন্ত প্রায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ কালীঘাট ও খেয়াঘাট এলাকার নদীর তীরের প্রায় ৩০টি অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed