এরশাদের অবস্থার আরো অবনতি
বৈশাখী নিউজ ডেস্ক : মাইডোলিসপ্লাস্টিক সিনড্রোমে আক্রান্ত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে।
লাইফ সাপোর্টে থাকা এরশাদের কিডনি ও লিভার এখনো স্বাভাবিক কাজ না করায় চিকিৎসকরা তার অবস্থা আরো আশঙ্কাজনক ও অবনতির দিকে বলে জানিয়েছেন পরিবারকে।
শনিবার দুপুরে ঢাকার বনানীতে এরশাদের রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তার ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।
কাদের বলেন, লাইফ সাপোর্টে থাকার সময় ওষুধের প্রভাবে কিডনি ও লিভার ফাংশন স্বাভাবিক করার চেষ্টা করা হলেও তা হচ্ছে না। অবস্থার পরিবর্তন না হওয়াকে চিকিৎসকরা স্বাভাবিকতা বলছেন না। তাদের ভাষ্যে এমন চলতে থাকলে অবস্থা আরো আশঙ্কাজনক ও অবনতির দিকে রয়েছে।
শনিবারের সবশেষ খবর জানাতে গিয়ে তিনি বলেন, তার কোনো অরগান এখন কাজ করছে না। প্রতিদিন ডাকলে চোখে মেলে তাকানোর চেষ্টা করেন। কিন্তু আজ তা করেননি। আসলে তার বয়স হয়েছে। বয়সের কারণে যে উন্নতি হওয়ার কথা তা হচ্ছে না।
এরশাদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল থেকে চিকিৎসক নিয়ে আসার কথা বলা হলেও এ মুহূর্তে তার প্রয়োজন দেখছেন না এরশাদের ভাই।
Related News
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More



Comments are Closed