Main Menu

ক্বিন ব্রিজে বড় বড় গর্ত, ঝুঁকিপূর্ণ যান চলাচল

দক্ষিন সুরমা সংবাদদাতা: সিলেট নগরীর সুরমা নদীর উপর ব্যস্ততম ক্বিন ব্রিজের দক্ষিণ প্রান্তের সংযোগ স্থানটির পীচ উঠে দীর্ঘদিন থেকে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচলের জন্য স্থানটি ঝঁকিপূর্ণ হয়ে পড়েছে। যানবাহন চলাচলের সময় এই গর্তে আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। এছাড়া, ব্রিজের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পানি জমে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের পানি ছিটকে পড়ে জামা কাপড় নষ্ট হয়ে পথচারীদের দুর্ভোগে পড়তে হয়। সেই সাথে রাতের বেলা দক্ষিণপ্রান্তে বাতি জ্বলে না। প্রায়ই অন্ধকারে চলতে হয় পথচারীদের। রাতের বেলা একই অবস্থা কাজিরবাজার সেতুর দক্ষিণ প্রান্তের। সেতুর মধ্য থেকে মারকাজ পয়েন্ট পর্যন্ত রাতে সড়ক বাতি জ্বলে না। ফলে দুর্ভোগে পড়তে হয় পথচারীদের।

Share





Related News

Comments are Closed