গাজীপুরে ২ টন অবৈধ পলিথিন জব্দ
মাছুদ পারভেজ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর শহরের কোনাবাড়ি আড়ৎ বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ টন অবৈধ পলিথিন জব্দ ও কালিয়াকৈর উপজেলার পূর্ব আন্ধারমানিক এম এস এ স্পিনিং মিলস লিমিটেডকে অতিরিক্ত শব্দ দূষণ ও বায়ু দূষণের দায়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৯ জুলাই) বিকালে থেকে রাত ৮ টা গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কোনাবাড়ি আড়ৎ কাঁচাবাজার এলাকায় পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বিরোধী অভিযানে ৫টি দোকান থেকে প্রায় ২ টন অবৈধ পলিথিন জব্দ করা হয়। একই সময়ে কালিয়াকৈর উপজেলার পূর্ব আন্ধারমানিক এম এস এ স্পিনিং মিলস লিমিটেডে অভিযান পরিচালনা করে শব্দ দূষণ ও বায়ু দূষণের দায়ে ২ লাখ টাকা জরিমানাা কর। হয়।
এ সময় উপস্থিতি ছিলেন পরিবেশ অধিদফতরের রিসার্চ কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও আনসার সদস্যসহ পরিবেশ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা।
গাজীপুরের পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, পলিথিন বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগেও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed