সিলেটে অসামাজিকতার দায়ে ১১ জন আটক
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট নগরীর সুরমা মার্কেটের নিউ সুরমা আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১১ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৮ জন মেয়ে ও ৩ জন ছেলে রয়েছেন।
সোমবার (৮ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- দক্ষিণ সুরমার পশ্চিমগাঁওয়ের মৃত ইমাদ আলী ইসমাইল (৪১), সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার চন্ডিপুর গ্রামের মোখলেছ আলীর ছেলে মুজিব (৪৫), হোটেলের ম্যানেজার মাগুরা জেলার শ্রীপুর থানার অপদাপাড়া গ্রামের মৃত বাবুল মোল্লার ছেলে মো. ছাহাবুল ইসলাম (৪২), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পনিশহর গ্রামের সেকান্দর আলীর মেয়ে লিমা (২৫), কক্সবাজার সদর উপজেলার রাবেতা গ্রামের মো. আতুয়ার হোসেনের মেয়ে সুমি আক্তার (২০), শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামের শহিদ মিয়ার মেয়ে রুমকি (২৪), কুমিল্লার দাউদকান্দি থানার শহিদনগর গ্রামের আবুল হোসেন অঞ্জনা আক্তার (২৭), ঠাকুরগাঁও জেলার পীরগাঁও থানার বেগুনগাঁ গ্রামের আব্দুল মালেকের মেয়ে মনিষা আক্তার (২৪), ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকার আকুয়া মো. ফারুকের মেয়ে আফসানা (২১), গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর থানার উত্তর ভাঙ্গামোড় গ্রামের নুরু মিয়ার মেয়ে মিম (১৯) ও সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার বাঘমারা গ্রামের সিদ্দিকের মেয়ে শাহনাজ (৩০)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed