আকস্মিক বন্যার কবলে ওয়াশিংটন ডিসি
আন্তর্জাতিক ডেস্ক: ভারি বর্ষণের কারণে আকস্মিক বন্যার কবলে পড়েছে ওয়াশিংটন ডিসি। বন্যার পানিতে শহরের প্রধান প্রাধান রাস্তাও ডুবে গেছে।
সোমবার (৮ জুলাই) সেখানকার বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয় ৭৬ মিলিমিটার (৩ ইঞ্চি)।
দেশটির আবহাওয়া অধিদফতর জানায়, বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট, পার্ক। বাড়ি-ঘরে পানি উঠতে শুরু করেছে। এ অবস্থা চলতে থাকলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে। এজন্য সেখানকার প্রত্যেক নাগরিককে উঁচু স্থানে থাকতে বলা হয়েছে। সেইসঙ্গে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া বিপজ্জনক উল্লেখ করে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে ইয়াহু একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে ফুটিয়ে তোলা হয়েছে সেখানকার বর্তমান জনজীবনের চিত্র।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবারের বৃষ্টিপাতে মাত্র এক ঘণ্টার মধ্যেই প্রতিদিনের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে যায়। এতে করে নগরীর অনেক এলাকায় লোকজন আকস্মিক বন্যার মধ্যে গাড়িতে আটকা পড়ে।
দেশটির জরুরি বিভাগের কর্মীরা পানির মধ্যে গাড়িতে আটকে থাকা অনেককে উদ্ধার করেছেন। ইতিমধ্যে তারা ১৫ চালককে রক্ষা করার কথা জানিয়েছেন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed