সিলেটে চিকিৎসকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বাগবাড়ি এলাকার শামীমাবাদ থেকে মো. হাবিব উল্লাহ খাঁন নামে এক চিকিৎকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহকারি অধ্যাপক।
সোমবার (৮ জুলাই) রাত আটটার দিকে শামিমাবাদের ১২ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই বাসায় ভাড়া থাকতেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
জানা যায়, হাবিব উল্লাহ খান সোমবার সারাদিন কর্মস্থলে না আসায় রাতে মেডিকেল কর্তৃপক্ষ তার সন্ধানে বাসায় লোক পাঠায়। সেখানে গিয়ে তার মৃতদেহ দেখতে পেলে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে আসে।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। তিনি ওই বাসায় একা থাকতেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed