‘বন্দুকযুদ্ধে’ গণধর্ষণ মামলার আসামি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় জেলা ডিবি পুলিশ সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল ইসলাম (৪০) নামের গণধর্ষণ মামলার এক প্রধান আসামি নিহত হয়েছেন।
সোমবার (৮ জুলাই) গভীর রাতে উপজেলার উথুরার হাতিবেড় গ্রামে এ ঘটনা ঘটে।
জেলা ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে সাইফুলকে আটকের জন্য অভিযানে যায় ডিবি পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে সাইফুল। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গত ১৬ জুন ভালুকার কৈয়াদি গ্রামে পরীক্ষা দিতে যাওয়ার পথে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে সাইফুল ও তার সহযোগী রমজান ধর্ষণ করে বলে অভিযোগ আছে। এ ঘটনায় গত ৩০ জুন ভালুকা মডেল থানায় ওই স্কুলছাত্রী বাদী হয়ে সাইফুলকে প্রধান আসামি করে মামলা দায়ের করে।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি দেশিয় পাইপগান ও তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে। সাইফুলের বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
Related News
জামালপুরে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা একইRead More
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More



Comments are Closed