পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে।
রবিবার ভোরে বুড়িমারী সীমান্তের ৮৪০/৩ এস সাব পিলারের কাছে এঘটনা ঘটে।
নিহত এরশাদুল হক (৩০) পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের এহসানুল হকের ছেলে।
বিজিবি ও এলাকাবাসী জানায়, ভোরে বুড়ীমারী সীমান্তের ৮৪০/৩ এস সাব পিলারের কাছে গরু পারাপারের কাজ করছিলেন এরশাদুল। এ সময় ভারতের চ্যাংড়াবান্ধা ৮৪০ বিএসএফ টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তিনি দৌড়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিএসএফের কাছে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed