ভোলাগঞ্জে লিডিং ইউনিভার্সিটির ছাত্র নিখোঁজ
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ জিরো পয়েন্টে বেড়াতে গিয়ে ধলাই নদীতে লিডিং ইউনিভার্সিটির এক ছাত্র নিখোঁজ হয়েছেন।
রোববার বেলা ১টার দিকে ধলাই নদীর জিরোপয়েন্টের ‘সাদাপাথর’ এলাকায় সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন তিনি।
নিখোঁজ হাসানুর রহমান আবীর সিলেট নগরীর মজুমদারির বাসিন্দা এবং লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক পাস করেছে।
সূত্র জানায়, আট বন্ধু মিলে রোববার সাদাপাথর বেড়াতে যান আবির। সেখানে নদীতে গোসল করতে নামলে স্রোতের টানে নদীতে তলিয়ে যান তিনি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তাকে উদ্ধারে তৎপরতা চলছে বলেও জানান তিনি।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed