মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৬ জুলাই) শহরের চৌমোহনাস্থ দিল্লী রেষ্টুরেন্টের হলরুমে আয়োজিত পরিচিতি ও সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্ধন্ধিতায় (২০১৯-২০২১) আগামী দুই বছরের জন্য ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি নির্বাচিত হয়।
নির্বাচনে জিতু তালুকদার সভাপতি ও হারুনুর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আর এই নির্বাচন পরিচালনা করেন প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা শ. ই. সরকার জবলু, পৃষ্ঠপোষক উপদেষ্টা ছালেহ আহমদ সেলিম, উপদেষ্টা ইসমাইল মাহমুদ, এডভোকেট হাফিজ আব্দুল আলীম ও সাজিদুর রহমান সাজু।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটির উদ্যোগে সংগঠনের পৃষ্ঠপোষক উপদেষ্টা ছালেহ আহমদ সেলিমের সভাপতিত্বে ও সংগঠনের আহবায়ক সদস্য বেলাল তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি ও সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এবং দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বকসি ইকবাল আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সাংবাদিক শ. ই. সরকার জবলু, এডভোকেট হাফিজ আব্দুল আলীম, সদস্য উপদেষ্টা সাংবাদিক ইসমাইল মাহমুদ।
এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক হোসাইন আহমদ, সাংবাদিক মো. মোস্তফা উদ্দিন প্রমুখ।
এসময় বক্তব্য রাখেন, সংগঠনের আহবায়ক কমিটির সদস্য সচিব মো. তাজুদুর রহমান, পাক্ষিক কমল কুড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ, হুমায়ূন রহমান বাপ্পী, মোনায়েম খান, আলতাফ হোসেন, চৌধুরী মো. মেরাজ প্রমুখ।
নির্বাচিত অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি মো. তাজুদুর রহমান, সহ সভাপতি আবুজার রহমান বাবলা ও শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক সোহেল রানা সুমন, সহ সাধারণ সম্পাদক আলতাফ হোসেন ও ইশরাত জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন রহমান বাপ্পী, সহ সাংগঠনিক সম্পাদক মো. মঈনুদ্দিন, অর্থ সম্পাদক মো. রোমান আহমদ, দপ্তর সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, সহ দপ্তর সম্পাদক মোছা. হেপী বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদুল কবির জাবের, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজমুল বারী সোহেল, সমাজকল্যাণ সম্পাদক আব্দুস শুকুর, আইন বিষয়ক সম্পাদক জীবন রহমান, সহ আইন বিষয়ক সম্পাদক এনামুল আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চৌধুরী মো. মেরাজ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. এহছানুল হক, নির্বাহী সদস্য বেলাল তালুকদার, সৈয়দ আবুজাফর সালাউদ্দিন, মোনায়েম খান, রাকেল আনসারী, রাজন আবেদীন রাজু ও শিরিন আক্তার।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed