সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীদের কর্মবিরতি পালন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: চার দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট নার্সিং কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা কর্মবিরতি পালন করেছেন।
শনিবার (৭ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এই কর্মবিরতি পালন করা হয়।
সংগঠনের সভাপতি অনিক দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিথি শিকদারের পরিচালনায় উপস্থিত ছিলেন তানজিনা তিথী, মনির হোসেন, তাহের মিয়া, সঞ্জয় বৈদ্য, আশরাফ আহমদ, অভিজিত পাল, আখি শর্মা, বিধান ভাকুয়া, মারজান জুই প্রমুখ।
দাবিগুলো হলো- চার বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং কোর্সকে স্বতন্ত্র হিসেবে রাখা, নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস বিসিএস (সেবা) চালু করা, ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে ২০ হাজার এবং স্টাইপেন্ড ২ হাজার থেকে ৫ হাজার টাকায় উন্নীত করা, সকল নার্সিং কলেজের জন্য ক্লিনিকাল প্র্যাকটিস নার্স (সিপিএন) পদ সৃষ্টি করে নার্সিং কলেজকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরিত করা।
বক্তারা দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
Related News
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিশেষায়িত পুলিশি ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর পৃথক অভিযানে তালিকাভুক্ত শীর্ষRead More
সিলেটের শাহজালাল সেতু দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর উপর নির্মিত হযরত শাহজালাল (রহ.) সেতুRead More



Comments are Closed