গোলাপগঞ্জে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে পুকুর থেকে সুজন আহমদ (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার পৌরসভার দাঁড়িপাতন পূর্বপাড়া গীর্দ গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুজন আহমদ ওই গ্রামের রিকশাচালক হেলাল আহমদের দ্বিতীয় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গোসল করার জন্য পার্শ্ববর্তী একটি পুকুরে যাবে বলে বাড়ি থেকে বের হলে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। শনিবার সকালে একজন প্রতিবেশী সুজনের লাশ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান।
এরপর ওই প্রতিবেশী সুজনের পরিবারকে খবর দিলে তারে সুজনের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ লাশ গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে আসে।
সুজনের পিতা হেলাল আহমদ জানান, আমার বা আমার ছেলের কোন শত্রু নেই। এই পুকুরে একটা সাপ আছে বলে জেনেছি।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুজনের গলায় দুটি ছিদ্র দেখা গেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে সুজনকে সাপে কেটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে এটি সাপে কাটা কি না।
Related News
শ্যামা পূজা রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা রবিবারRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed