দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪।
বৃহস্পতিবার (৪ জুলাই) সমন্বিত আন্তর্জাতিক সময় দুপুর ১টার পরপর ক্যালিফোর্নিয়ার বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের ১৫০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত করে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, এ অঞ্চলে গেলো কয়েক বছরের ভেতর এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্প চলাকালীন কমপক্ষে চারটি বড় ধরনের মৃদু কম্পন (৪.৭, ৩.৫, ৩.৮ ও ৪.২ মাত্রা) রেকর্ড করা হয়।
মধ্য লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্পটি কিছুটা সময় স্থির ছিল। এতে অন্তত কয়েক সেকেন্ডের জন্য শহরের ভবনগুলো হেলে-দুলে ওঠে। অন্যদিকে, থেকে থেকে অন্তত ২৫ বার মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে ক্ষয়-ক্ষতি ও হতাহতের খবর এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। পাশাপাশি ভূমিকম্পের কারণে কোনো ধরনের সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে ও জিওফিজিস্ট পল কারুসো বলেন, ক্যালিফোর্নিয়ার ভারতীয় ওয়েলসের প্রায় ২০ মাইল পূর্বে মরুভূমিতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। ব্যাপকভাবে এটি অনুভূত হলেও আমরা উল্লেখযোগ্য ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছি না। তবে ভূমিকম্পটি যদি লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি হতো, তাহলে পরিস্থিতি হয়তো ভয়ানক হতো।
অন্যদিকে ভূমিকম্পের কারণে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। পাশাপাশি কিছু কিছু ভবন ও রাস্তায় ফাটল ধরেছে। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে ভূমিকম্প অনুভূত হলেও রানওয়ের কোনো অসুবিধা না হওয়ায় স্বাভাবিক রয়েছে বিমান চলাচল।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed