বিশ্বনাথে সিএনজির ধাক্কায় প্রেসক্লাব সভাপতির ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক উত্তর পূর্বের নির্বাহি সম্পাদক তাপস দাশ পুরকায়স্থের ভাইয়ের মৃত্যু হয়েছে।
নিহত মৃণাল দাশ পুরকায়স্থ (৬০) বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রামের মৃত হেমেন্দ্র দাশ পুরকায়স্থের ছেলে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিশ্বনাথ উপজেলার লামাকাজির দিঘলী দত্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে- মৃণাল দাশ পুরকায়স্থ রাতে পায়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন। এসময় একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। এসময় স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক উত্তরপূর্বের সহকারি বার্তা সম্পাদক ওলিউর রহমান।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed