হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরের গোপায়া গ্রামে পানিতে ডুবে সাদিক মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। সাদিক ওই গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে খেলার সময় সাদিক বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। অনেকক্ষণ পরে পানিতে তার মৃতদেহ ভেসে ওঠে। পানি থেকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুখলেছুর রহমান জানান, শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়েছে। শরীরের ভেতরে প্রচুর পানি ঢোকায় তার মৃত্যু হয়।
Related News
ঢলে ধ্বসে পড়েছে লস্করপুর-কাপাই চা বাগানের সংযোগ সড়ক সেতু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পাহাড়ি ঢলের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর ও কাপাই চাRead More
মতিয়ার চৌধুরী রচিত ‘নবীগঞ্জের ইতিকথা’ নিয়ে উৎসব ও প্রতিযোগিতা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়েRead More



Comments are Closed