Main Menu

সিলেট বেতারে গাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: অনিয়মের মাধ্যমে ১৪৩টি গাছ কেটে সিলেট বেতার কেন্দ্রকে বৃক্ষশূন্য করার ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবিলম্বে মামলা দায়ের ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয়া হয়েছে।

বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় নগরীর মীরের ময়দানস্থ বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সম্মুখে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে সকল বৃক্ষপ্রেমিকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন বাপা সিলেট শাখার সহ-সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববুদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমেদ চৌধুরী।

সংবাদমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সরকারি বিধি অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের গাছ বিক্রি কিংবা কাটতে হলে বন বিভাগের অনুমতি নিতে হয়। সরকারের বৃক্ষ রক্ষার এই বিধিবিধান সর্বসাধারণের জ্ঞাতার্থে বেতার থেকে নিয়মিত প্রচার করা হয়। সেই বেতার বাংলাদেশের সিলেট কেন্দ্র বিধিবহির্ভুতভাবে বৃক্ষনিধন করে নজিরবিহীন অপরাধ করেছে, যা কোনোভাবেই মেনে নেয়ার মত নয়।

তিনি সরকারি প্রতিষ্ঠানের এমন গাফিলতির কঠোর প্রতিবাদ ও সরকারি বিধি অবজ্ঞা করে ১৪৩টি গাছ কাটার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে আয়োজিত কর্মসূচিতে সকল সচেতন নাগরিককে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed