টেক্সাসে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি দুই ইঞ্জিন বিশিষ্ট ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছে। রোববার ওই দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
টেক্সাসের এডিসন শহরের মুখপাত্র জানিয়েছেন যে, ওই ছোট বিমানের কেউই বেঁচে নেই। বিমানের ভেতরে থাকা ১০ আরোহীই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দালাসের কাউন্টি মেডিকেলের কর্মকর্তারা।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এক টুইট বার্তায় জানিয়েছে, কিং এয়ার ৩৫০ বিমান বিধ্বস্তের কারণ খতিয়ে দেখতে একটি টিমকে এডিসনে পাঠানো হয়েছে।
তবে বিমান দুর্ঘটনার কারণ বা এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মার্কিন গণমাধ্যমের খবরে বিমান বিধ্বস্তের স্থানে কালো ধোঁয়া দেখা গেছে। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছিলেন।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছোট ওই বিমানটি ছিল একটি ব্যক্তিগত বিমান। এটি স্থানীয় বিমানবন্দরের একটি হ্যাঙ্গারে বিধ্বস্ত হয়েছে।
Related News
যুক্তরাষ্ট্রের হামলা, ওমান উপসাগরে ডুবে গেল ইরানের তেলবাহী ট্যাংকার
Manual4 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের বিশালাকৃতির তেলবাহীRead More
ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার
Manual2 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর অন্যতম প্রধান উদ্যোগ ‘বিনা মূল্যের পুষ্টিকরRead More



Comments are Closed