সাতক্ষীরায় পৃথক বজ্রপাতে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় একই পরিবারের তিন জনসহ ৪জন নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ জুন) সকাল ১০টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলায় গড়ইমহল এবং আশাশুনি উপজেলার মাদ্রা গ্রামে এসব ঘটনা ঘটে পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া যায়।
নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার গড়ইমহল গ্রামের আদম গাজীর বড় ছেলে আলআমিন হোসেন (২২), ছোট ছেলে রবিউল ইসলাম (২০) ও আলআমিনের স্ত্রী সাবিনা খাতুন (১৮) এবং আশাশুনি উপজেলার মাদ্রা গ্রামের কবির সরদারের ছেলে জুয়েল সরদার (২৫)।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় গড়ইমহল গ্রামের আদম গাজীর বড় ছেলে আলামিন হোসেন, ছোট ছেলে রবিউল ইসলাম ও আলামিনের স্ত্রী সাবিনা খাতুন নিজেদের বাড়িতেই অবস্থান করছিলেন। হঠাৎ তাদের ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
অপরদিকে, আশাশুনির মাদ্রা গ্রামের ঘের কর্মচারী জুয়েল সরদার মাছের ঘের থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব হাসান ও আশাশুনি থানার ওসি আব্দুস সালাম পৃথক এসব ঘটনা নিশ্চিত করেছেন।
Related News
ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে রাবেয়াRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More



Comments are Closed