ছাতকে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি: ছাতকে ট্রেনে কাটা পড়ে ডা. আব্দুল মান্নান (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। বুধবার সন্ধ্যায় ছাতক রেলওয়ে সংলগ্ন পাটোয়ারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ছাতক থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী লোকাল ট্রেনের চাকায় পিষ্ঠ হয়ে তার এক হাত ও এক পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তিনি রেলওয়ে সড়ক দিয়ে পায়ে হেঁটে পার্শ্ববর্তী বাঁশখালা গ্রামে তার মেয়ের বাড়ি যাচ্ছিলেন।
ছাতক রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি সিলেটের জিআরপি পুলিশকে অবহিত করেন। ছাতক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ৭ বছর বয়সী একRead More
সুনামগঞ্জে অনুমোদনহীন ৩ স্লিপার বাসের মালিককে জরিমানা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে অনুমোদনহীনভাবে বাসের আসন পরিবর্তন করে স্লিপার কোচ পরিচালনাRead More



Comments are Closed