Main Menu

মোবাইল ফোন বিস্ফোরণে কিশোর নিহত

Manual8 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের বাহুবল উপজেলায় মোবাইল ফোন চার্জ করতে গিয়ে বিস্ফোরিত হয়ে সাজু মিয়া (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত সাজু মিয়া ওই গ্রামের জালাল মিয়ার ছেলে।

বুধবার (১২ জুন) বিকেলে বাহুবল উপজেলার পুটিজুড়ি ইউনিয়নের চকগাঁও গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, সাজু বুধবার বিকেলে মোবাইল ফোন চার্জে লাগিয়ে সেটি ব্যবহার করছিলো। এক পর্যায়ে মোবাইলটি বুকের উপর রেখে সে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর মোবাইলটি ওভার চার্জ হয়ে বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সে মারা যায়।

Manual3 Ad Code

বাহুবলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code