Main Menu

বিশ্বম্ভরপুরে ডোবায় মিললো যুবকের লাশ

Manual6 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ডোবা থেকে আবুল মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ জুন) দুপুরে বিশ্বম্ভরপুর থানা পুলিশ বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়নের শক্তিয়ার খোলা এলাকার সড়কের পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

নিহত আবুল মিয়া তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী চাঁনপুর গ্রামের নিজামউদ্দিনের ছেলে।

Manual5 Ad Code

নিহতের বড়ভাই আবুল কালাম জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার চাঁনপুর বাজার থেকে মোটরসাইকেলে এক যাত্রীকে নিয়ে তাহিরপুর উপজেলা সদরে যান আবুল মিয়া। রাতভর আর বাড়ি ফিরেননি তিনি। বুধবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ার খোলা এলাকার সড়কে ডোবায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। লোকমুখে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ দেখে শনাক্ত করেন।

Manual1 Ad Code

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, নিহত চালকের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আপাতত এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code