সুনামগঞ্জে হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ শহরের সুরমা মার্কেটের পাশে মিজান আবাসিক হোটেল থেকে সনজু কুমার (২৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ জুন) বিকেলে হোটেলের কক্ষের দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করা হয়।
সনজু কুমার দে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ বাজারের জায়ফরপুর গ্রামের কানাই লাল দের ছেলে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাতে থাকার জন্য হোটেল কক্ষ ভাড়া নেন সনজু কুমার দে। বুধবার দিনের বেলা হোটেলের লোকজন অনেক ডাকাডাকি করে তার সাড়া পাননি। পরে সন্দেহ জাগলে হোটেলের কর্মচারীরা কাঁচের জানালা দিয়ে দেখতে পান হোটেল বর্ডারের দেহ ফ্যানের সাথে ঝুলছে। বিষয়টি দ্রুত ম্যানেজারকে খবর দিলে তিনি সুনামগঞ্জ সদর থানা পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, মিজান হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
Related News
ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ৭ বছর বয়সী একRead More
সুনামগঞ্জে অনুমোদনহীন ৩ স্লিপার বাসের মালিককে জরিমানা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে অনুমোদনহীনভাবে বাসের আসন পরিবর্তন করে স্লিপার কোচ পরিচালনাRead More



Comments are Closed