সিলেট চেম্বারের দায়িত্ব নিলেন আসাদ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
রোববার (৯ জুন) বেলা সাড়ে ১২টার দিকে সিলেট চেম্বারের সদ্য বিদায়ী সভাপতি খন্দকার শিপার আহমদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
চেম্বারের বিগত কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহসভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মো. সাহিদুর রহমান, ওয়াহিদুজ্জামান ভুট্টো, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, ফালাহ উদ্দিন আলী আহমদ, আব্দুর রহমান জামিল, মো. আতিক হোসেন ও মুজিবুর রহমান মিন্টু।
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতাসহ পিকআপ জব্দ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১ হাজার ৫৭৫ কেজিRead More
সিলেটে দুই বেকারিতে জরিমানা, একটি সিলগালা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা খাসদবির ও বাদামবাগিচা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশেRead More



Comments are Closed