ফেনীতে র্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক : ফেনীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারি নিহত হয়েছে।
শনিবার (৮ জুন) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-৭ চট্টগ্রামের উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম জানান, কয়েকজন কারবারি বিপুল পরিমাণ মাদক নিয়ে ওই এলাকার একটি পরিত্যাক্ত টিনের ঘরে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। র্যাব পাল্টা গুলি চালালে দুই কারবারি গুরুতর আহত হয়।
পরে তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় জানা যায়নি।
আধুনিক ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবু তাহের বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed