শপথ নিলেন বিএনপির রুমিন ফারহানা
বৈশাখী নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপি নেতা রুমিন ফারহানা। ৩৫০ নম্বর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন তিনি।
রোববার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান।
রুমিন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী এবং প্রয়াত ভাষা সংগ্রামী অলি আহাদের মেয়ে।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে রুমিন ফারহানা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।
উল্লেখ্য, রুমিন ফারহানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
বিএনপি সংসদে তাদের পাঁচ নির্বাচিত সদস্যের বিপরীতে সংরক্ষিত একটি নারী আসন পায়।
জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তাদের মোট সাধারণ আসনের অনুপাতে বণ্টন করা হয়।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা দলের একক প্রার্থী হিসেবে সংরক্ষিত আসনটিতে নির্বাচনের জন্য গত ২০ মে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন। এরপর ২৮ মে তাকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
Related News
সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২০৩৮ জনের: পুলিশ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে ১৫Read More
আগস্টে ৫৫ নারী-শিশু হত্যা, ৫৪ জনকে ধর্ষণ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশে অন্তত ৫৫ নারী ও কন্যাশিশুRead More



Comments are Closed