মাগুরায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ ৩ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, কৃষ্ণ কুমার বাছাড় (৩৫), তার ছেলে সাম্য বাছাড় (২) ও সোহাগ হোসেন (২৫)।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ইছাখাদা এলাকায় মোটরসাইকেল যোগে স্বপরিবারে মাগুরা পৌর এলাকাধীন লক্ষীকান্দর নিজ বাড়িতে ফিরছিলেন কৃষ্ণ কুমার বাছাড়, তার ছেলে ও স্ত্রী। এ সময় বাসের ধাক্কায় কৃষ্ণ কুমার বাছাড় ও তার ছেলে সাম্য বাছাড় ঘটনাস্থলেই নিহত হয় এবং তার স্ত্রী আহত হয়েছে।
এদিকে মাগুরা সদর উপজেলার পাকাকাঞ্চনপুর গ্রামে সোহাগ হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী ইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় নিহত হয়েছে।
Related News
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পরRead More
বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় নবম শ্রেণির ছাত্রী উদ্ধার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার দিঘলিয়ায় বিদ্যালয় ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর বাইরেRead More



Comments are Closed