চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে জাম পাড়তে গিয়ে গাছের সঙ্গে জড়ানো বৈদ্যুতিক লাইনে হাত লেগে জুয়েল মিয়া (১৪) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ জুন) দুপুরে উপজেলার পাকুরিয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জুয়েল ওই গ্রামের জাম ব্যবসায়ি আব্দুল হাইয়ের ছেলে। চুনারুঘাট হাজী আলীম উল্লাহ্ মাদরাসার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, নিহত জুয়েল মিয়ার পিতা একজন জাম ব্যবসায়ি। শুক্রবার দুপুরে খোয়াই নদীর বাঁধের একটি গাছ থেকে জাম পাড়তে ওঠে জুয়েল। এ সময় গাছের সঙ্গে জড়িয়ে থাকা বিদ্যুতের লাইনে হাত লেগে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়।
Related News
বাহুবলে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করেRead More
হবিগঞ্জে নতুন মোবাইল ফোন নিয়ে বিরোধ, যুবকের করুণ পরিণতি
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোন নিয়ে বিরোধের পরRead More



Comments are Closed