‘হিমালয়ের ভায়াগ্রা’ খুঁজতে গিয়ে ৮ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : ‘হিমালয়ের ভায়াগ্রা’ হিসেবে ব্যাপক জনপ্রিয় জরসাগুম্বা নামের ভেষজ সংগ্রহ করতে যেয়ে নেপালে আট জনের মৃত্যু হয়েছে। দেশটির দোলপা জেলায় গত এক সপ্তাহে তাদের মৃত্যু হয়েছে বলে শুক্রবার জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
জরসাগুম্বা হচ্ছে দুষ্প্রাপ্য প্রজাতির ছত্রাক। এটি কেবল হিমালয়ের ১০ হাজার ফুট উঁচুতে পাওয়া যায়। প্রতি গ্রীষ্মে এটি সংগ্রহের জন্য স্থানীয়রা সেখানে যায়। সনাতনী চিকিৎসকদের মতে এর মাধ্যমে পুরুষত্বহীনতা, অ্যাজমা এবং ক্যান্সারের চিকিৎসা হয়। এশিয়া ও যুক্তরাষ্ট্রে এটি প্রতি গ্রাম বিক্রি হয় ১০০ মার্কিন ডলারে।
পুলিশ জানিয়েছে, গত এক সপ্তাহে জরসাগুম্বা সংগ্রহ করতে যেয়ে আট জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে উচ্চতাজনিত অসুস্থতায় মারা গেছে পাঁচ জন এবং দুজন পাহাড় থেকে পড়ে গিয়ে নিহত হয়েছে। এছাড়া জরসাগুম্বা সংগ্রহ করতে মায়ের সঙ্গে যাওয়া এক শিশু উচ্চতাজনিত অসুস্থতায় মারা গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, জরসাগুম্বা সংগ্রহকারীদের সেবার জন্য হিমালয়ের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা শিবির করা হয়েছে। প্রায় অর্ধশত সংগ্রহকারী এসব শিবির থেকে চিকিৎসা সেবা নিয়েছেন।
Related News
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More



Comments are Closed