আজ ঈদের ‘ইত্যাদি’
বিনোদন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। হানিফ সংকেতের পরিচালনা ও উপস্থাপনায় আজ বৃহস্পতিবার (৬ জুন) রাত ১০টা ২০ মিনিটে এটি প্রচার হবে।
অনুষ্ঠানটি সম্প্রতি ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। বরাবরের মতো এবারও ইত্যাদি শুরু করা হয়েছে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে।
এবারের ঈদ ইত্যাদিতে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন নন্দিত শিল্পী অ্যান্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ ও শফি মণ্ডল। এছাড়া থাকছে আরো নানা আয়োজন।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed