ভারতে ঈদের জামাতে গাড়ি হামলায় আহত ১৭
বৈশাখী নিউজ ডেস্ক : ভারতে ঈদের জামাত চলাকালে মুসল্লিদের ওপর দ্রুতগতিতে গাড়ি চালিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন মুসল্লি আহত হয়েছেন। খবর ইন্ডিয়া টুডের।
দেশটির পুলিশ জানিয়েছে, বুধবার সকালে দিল্লির খুরেজি এলাকায় একটি মসজিদের কাছে এ ঘটনা ঘটে। এরপর ওই এলাকায় বিক্ষোভ শুরু হয়।
শাহদারার ডেপুটি পুলিশ কমিশনার মেঘনা যাদব বলেন, আহত ১৭ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, অভিযুক্ত গাড়ি চালকের ঠিকানা পেয়েছি, তাকে গ্রেফতার করা হবে।
কিভাবে নিরাপত্তা পরিস্থিতি বিঘ্ন করে মুসল্লিদের ওপর হামলার ঘটনা ঘটলো; তা জানতে তদন্ত শুরু হয়েছে।
Related News
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More



Comments are Closed