ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে মায়ের নিকট নতুন জামা কাপড় কেনা ও হাত খরচের টাকা চাওয়ায় ছোট ভাইয়ের হাতে প্রাণ হারালেন বড় ভাই।
মঙ্গলবার (৪ জুন) বিকেল চারটার দিকে উপজেলার পূর্ব লম্বাবাক গ্রামে নিহতের নিজ বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
নিহত সুমন মিয়া (২৫) উপজেলার পূর্ব লম্বাবাক গ্রামের ইউসুফ আলীর ছেলে। ঘটনার পর পরই পালিয়েছে ছোট ভাই মামুন মিয়া।
নিহতের পরিবার ও প্রতিবেশীরা জানান, মঙ্গলবার বিকেলে ঈদুল ফিতর উপলক্ষে নতুন জামা কাপড় কিনতে ও হাত খরচের জন্য মায়ের কাছে টাকা চায় ছোট ছেলে মামুন মিয়া (২০)। এতে বাঁধা দেন তাঁরই বড় ভাই সুমন মিয়া (২৫)। এনিয়ে মায়ের সামনেই দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মামুন লাঠি দিয়ে বড় ভাই সুমনকে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে পরিবার ও প্রতিবেশীরা আহত সুমনকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মঙ্গলবার সন্ধায় জামালগঞ্জ থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতের লাশ থানায় নিয়ে আসে। রাতে লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর পর বুধবার (৫ জুন) সকালে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকে মামুন পলাতক রয়েছে বলে জানান ওসি।
Related News
আজ রানীগঞ্জ গণহত্যা দিবস
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১ সেপ্টেম্বর, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইতিহাসের অন্যতম নৃশংসRead More
জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে চারদিন পর তালাবদ্ধ ঘর থেকে আছিয়া বেগমRead More



Comments are Closed