Main Menu

ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ছাগলের গাছ খাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে আপন ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন হয়েছেন।

মঙ্গলবার (৪ জুন) রাতে উপজেলার পলাশগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. শুক্কুর আলী (৫০) উপজেলার পলাশ ইউনিয়নের পলাশগাঁও গ্রামের দিদার হোসেনের ছেলে। আর অভিযুক্ত সালাউদ্দিন নিহতের বড় ভাই মো. আব্দুল আজিজের ছেলে সালাউদ্দিন।

Manual7 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় স্থানীয় পলাশ বাজারে ছাগলের গাছ খাওয়া নিয়ে চাচা শুক্কুর আলীর সঙ্গে তার আপন ভাতিজা সালাউদ্দিনের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সালাউদ্দিন তার হাতে থাকা ছুরি দিয়ে চাচার পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

Manual4 Ad Code

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত সালাউদ্দিনকে রাতেই গ্রেফতার করা হয়েছে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code