সিরাজগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিমলা নামক স্থানে মঙ্গলবার ভোরে ঈদে ঘরমুখী যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কিসমাত গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ফজলুল হক (৪৫), একই উপজেলার কুটিপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে হামিদুল ইসলাম (৪০), তালুক সর্বানন্দ গ্রামের এলাহী বকসের ছেলে শাহজাহান মিয়া (৩৫) ও রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার উমায়েতপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে আতাউর শেখ (৩০)।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী জারিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও ২৭ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতেুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
আহতদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ, রায়গঞ্জ ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
পাবনায় বিএনপি নেতা ও শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার আতাইকুলায় বিএনপি নেতা রিপন হোসেন (৪০) এবং কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগRead More
নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে নিহত ১৪
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহতRead More



Comments are Closed