Main Menu

নারায়ণগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন।

মঙ্গলবার সকালে উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহতদের মধ্যে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সম্বুরপুর এলাকার আমিন মিয়ার স্ত্রী রিনা খাতুন (৩৯) ও পিরোজপুর এলাকার মিজান মিয়ার স্ত্রী আছমা বেগমের পরিচয় জানা গেছে।

Manual8 Ad Code

কাচঁপুর হাইওয়ের থানার উপ-পরিদর্শক আব্দুস সামাদ সাংবাদিকদের জানান, সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। এছাড়াও আমিন মিয়া, আকাশ মিয়া, আকলিমা বেগম ও রিংকুসহ ৬ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের ঢাকা মেডিকেলে পাঠানোর পাশাপাশি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ১ জন মারা গেছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান তিনি।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code