মাধবপুরে ৩২৫ বোতল ফেনসিডিল জব্দ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে একটি সিএনজি অটোরিকশাসহ ৩২৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। সোমবার (৩ জুন) সকালে মনতলা-মাধবপুর সড়কের মৌজপুর থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে কাশিমনগর ফাঁড়ির পুলিশ পরিদর্শক মুর্শেদ আলম মৌজপুরে অভিযান চালিয়ে সিএনজিসহ ফেনসিডিল উদ্ধার করে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক মাদক ব্যবসায়ীদের নাম উল্লেখ করে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed