Main Menu

সিলেটে ঈদ জামাত কোথায় কখন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রতি বছরের ন্যায় এবারও সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। জামাতে ইমামতি করবেন নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন।

এছাড়া, নগরীর দরগাহে হযরত শাহজালাল (রহঃ) মাজার জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, সিলেট কালেক্টরেট মাঠ ও সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৮টায়, সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল ৭ টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮ টায়, কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল ৮টা, ৯টা ও ১০টায় ঈদুল ফিতরের মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে।টিলাগড়স্থ শাহ মাদানী ঈদগায় পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায়, নগরীর মাছিমপুরস্থ শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮ টায় এবং দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

দক্ষিণ সুরমা উপজেলার ঐতিহ্যবাহী বরইকান্দি শাহী ঈদাগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ঈদের নামাজে ইমামতি করবেন বরইকান্দি মিস্ত্রী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মো. আমিনুল ইসলাম।

ঈদের জামাতে মুসল্লিদেরকে যথাসময়ে শরীক হওয়ার জন্য বরইকান্দি শাহী ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed