সিলেটে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮ টায়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে ইমামতি করবেন নগরীর বন্দর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। এর আগে বয়ান পেশ করবেন সৈয়দুর রহমান হাবিবী (শায়খে বরুণী)।
শাহী ঈদগাহের মোতাওয়াল্লী জহির বখত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিবারের মতো এবারও সাবেক অর্থমন্ত্রী আবদুল মাল আবুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এমপি, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এখানে ঈদের নামাজ আদায় করবেন।
ইসলামিক ফাউন্ডেশন সিলেটের বিভাগীয় পরিচালক ফরিদ উদ্দিন বলেছেন, গত বছর নগরীর মোট নয়টি জায়গায় ১১টি জামাত অনুষ্ঠিত হয়েছিল। এবার কতটি জামাত অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি। তবে কালেক্টরেট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ও কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল ফিতরের মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে। গত বছর কুদরত উল্লাহ জামে মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছিল সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৯ টায়।
তিনি আরও বলেন, গত বছর শাহজালাল (রহ) এর দরগাহে একমাত্র ঈদের জামাতটি অনুষ্ঠিত হয়েছিল সকাল ৯টায়। এছাড়া পুলিশ লাইনস মাঠে সকাল ৯টায়। এবারও একই সময়ে হতে পারে বলে জানান তিনি।
এদিকে শাহী ঈদগাহে এবার তিনস্থরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা। তিনি বলেন, সিলেটের প্রধান ঈদ জামাতের স্থান শাহী ঈদগাহে প্রবেশের আগে মুসল্লিদের তল্লাশি করা হবে। জায়নামাজ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না শাহী ঈদগাহে।
আর সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, প্রতিবছরের মতো এবারও বিপুল সংখ্যক মুসল্লি ঐতিহ্যবাহী এ মাঠে ঈদের নামাজ আদায় করতে পারবেন। এজন্য পুরো ঈদগাহ ময়দান পরিষ্কার পরিচ্ছন্নতাসহ রং, গাছপালা ছাঁটাই ও বিভিন্ন সংস্কার কাজ করা হয়েছে।
Related News
সিলেটে নিরাপদ যাতায়াত পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নিরাপদ যাতায়াত আন্দোলনকে সুসংগঠিত করতে সিলেটে গঠিত হয়েছে সম্পূর্ণRead More
সিলেটের দক্ষিণ সুরমায় যুবকের আত্মহত্যা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার খোজারখলা এলাকায় মাখন মিয়ার ভাড়াটে বাসায়Read More



Comments are Closed