Main Menu

সিলেটে মোহনলাল ও মোহনা সুইটসকে জরিমানা

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের কারণে সিলেটের আদি মোহনলাল ও মোহনা সুইটস নামে দুটি প্রতিষ্ঠানকে বড় অংকের অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৮ মে) দুপুর একটার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরের মির্জাজাঙ্গাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দুই প্রতিষ্ঠানে জরিমানা করে তা আদায় করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ নানা অনিয়মের কারণে আদি মোহনলালকে ১ লক্ষ টাকা ও মোহনা সুইটসকে ১ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এসময় ওই এলাকার বিভিন্ন স্টোর থেকে নিষিদ্ধ পণ্য মোল্লা সল্ট ২৪ কেজি, এসিআই পিউর সল্ট ৮ কেজি, সান চিপস ৫০ প্যাকেট জব্দ করে ধ্বংস করা হয়।

Manual8 Ad Code

রমজানের শুরু থেকে খাদ্যের মান ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে আসছে সিলেট জেলা প্রশাসন। ইতোমধ্যে এ অভিযানে ফিজা, মধুফুল, ওয়েল ফুড, বনফুল, আগোরাসহ বিভিন্ন নামীদামী প্রতিষ্ঠানে নানা অনিয়মের কারণে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এবার অনিয়মের তালিকায় যুক্ত হলো আদি মোহনলাল ও মোহনা সুইটস এর নাম।

Manual1 Ad Code

সিলেট জেলা প্রশাসনের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মুহাম্মদ হেলাল চৌধুরীর নেতৃত্ব পরিচালিত এ অভিযানে এসময় উপস্থিত ছিলেন জেলা স্যানেটারি ইন্সপেক্টর স্নিগ্ধুনেন্দু সরকার সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার এসআই আব্দুল গফফারসহ পুলিশ সদস্য।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code