সিলেটে বিএনপির দুই দিনের কর্মসূচি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা বিএনপি।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২৯মে বুধবার বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল এবং পরদিন ৩০মে বৃহস্পতিবার বেলা ২টায় নগরীর দরগাহ গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদের নিচতলার হলরুমে আলোচনা সভা।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানান জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. ফখরুল হক।
উক্ত কর্মসূচিগুলোতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সিলেটবাসীকে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ।
Related News
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ মঙ্গলবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনRead More
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছেRead More



Comments are Closed