মাধবপুরে বজ্রপাতে ১ জনের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ মে) দুপুরে বুল্লা গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহত ফয়সল মিয়া (৩৭) মাধবপুর উপজেলার বুল্লা গ্রামের জিতু মিয়ার ছেলে।
দুপুরের দিকে উপজেলার ছানকা বুল্লা গ্রামে জমিতে ধান কাটতে যান ফয়সল মিয়া ও তার সঙ্গীরা। কর্মরত অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান ফয়সল। এসময় আহত হন একই গ্রামের মাহফুজ মিয়ার ছেলে খোকন মিয়া ও কালা মিয়ার ছেলে সামছু মিয়া।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের সব তথ্য সংগ্রহ করা হয়েছে। তার পরিবারকে ২০ হাজার টাকা সরকারি সহায়তা দেওয়া হবে।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed