কানাইঘাটে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট সদরে ভ্রাম্যমান আদালতের অভিযানে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সাথে জব্দ করা হয়েছে আদালত কর্তৃক নিষিদ্ধ পণ্যও।
মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সিলেট জেলার সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বাজারের আফতাব ভেরাইটিজ স্টোরে ৩শ’ কেজি মোল্লা লবণ ও প্রায় ৩০ কেজি মেয়াদোর্ত্তীর্ণ খেঁজুর জব্দ ও নগদ ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
এছাড়া রুবেল রেস্টুরেন্ট থেকে ৫ কেজি মোল্লা লবণ ও ৩ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করায় ভাই ভাই মিষ্টি ভান্ডারকে ২ হাজার, মাংস বাজারে মূল্য তালিকা না থাকায় এক ব্যবসায়ীকে ১ হাজার ও পারভীন স্টোরে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ফুড ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, কানাইঘাট থানার এএসআই আবু সুফিয়ান প্রমুখ।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed