সিলেটে ৪ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে আম্বরখানা এলাকার ইষ্টিকুটুম রেস্টুরেন্ট, মধুবন মিষ্টি বিপণীসহ চারটি প্রতিষ্ঠানকে নানা অনিয়মের কারণে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের জন্য ইষ্টিকুটুম রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং মধুবন মিষ্টি বিপণীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ের বাসমতি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং নোংরা পরিবেশে ইফতারি পরিবেশনের জন্য হাবিব রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া।
Related News
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিশেষায়িত পুলিশি ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর পৃথক অভিযানে তালিকাভুক্ত শীর্ষRead More
সিলেটের শাহজালাল সেতু দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর উপর নির্মিত হযরত শাহজালাল (রহ.) সেতুRead More



Comments are Closed