Main Menu

সুরমা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট মহানগরীর জালালাবাদ থানার আউশা এলাকায় সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় এক পুরুষের (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ মে) লাশটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে ডিএনএ ও ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়।

পরে সিলেট সিটি করপোরেশনের অনুমতিক্রমে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মানিকপীর টিলায় অজ্ঞাত হিসেবে লাশের দাফন করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি এক বিজ্ঞপ্তিতে জানান, লাশটির গলায় গামছা দিয়ে গিট দেওয়া, হাতে সিলভার রঙ্গের ঘড়ি, গায়ে কালো ও টিয়া রং মিশ্রিত লম্বা হাতা শার্ট, পড়নে লুঙ্গি ছিল।

কেউ মৃত ব্যক্তির পরিচয় কিংবা কোন আত্বীয় স্বজনের সন্ধান পেলে সিলেটের জালালাবাদ থানার এসআই সুজন তালুকদার (মোবা. ০১৭১৭-৭৬৯২৩০) এর সাথে অথবা অফিসার ইনচার্জ (জালালাবাদ থানা) ০১৭১৩-৩৭৪৫২২- এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি।

Share





Related News

Comments are Closed