Main Menu

সিলেটে ফিজা ও রসমেলাকে জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শিবগঞ্জে ফিজা এন্ড কোং এর শোরুমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের দায়ে জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

সোমবার (২০ মে) বিকেল ৩ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

একই সময় পণ্যের মূল্য বেশি রাখায় ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয় মিষ্টিজাত দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রসমেলাকে।

রমজানের শুরু থেকেই খাদ্যে ভেজাল ও মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে মাঠে নামে জেলা প্রশাসনের পাঁচটি দল। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি জনসচেতনতা তৈরিতে কাজ করেন তারা। এরই ধারাবাহিকতায় সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তারের নেতৃত্বে নগরীর শিবগঞ্জ ঠিলাগড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী সংরক্ষণ ও অতিরিক্ত মূল্য আদায়ের কারণে সিলেটের খ্যাতিমান ব্রান্ড ফিজা এন্ড কোং-কে ৮ হাজার টাকা ও রসমেলাকে ৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন অনিয়মের কারণে জরিমানা গুণেছিল হয় ফিজা এন্ড কোং। গত ৯ মে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে শহরতলির ইসলামপুরস্থ ফিজা এন্ড কোম্পানির শাখাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

Share





Related News

Comments are Closed