ব্রাজিলে ১১ জনকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের একটি বারে কমপক্ষে ১১ জনকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রোববার উত্তরাঞ্চলের একটি বারে ওই হামলার ঘটনা ঘটেছে।
উত্তরাঞ্চলীয় প্যারা রাজ্যের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, বেলেম শহরের একটি বারে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কী কারণে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে কর্মকর্তারা কোন মন্তব্য করেননি।
বারের ভেতর গুলি চালিয়ে ১১ জনকে হত্যা করেই পালিয়ে যায় বন্দুকধারীরা। জি১ নিউজ ওয়েবসাইটে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, হামলার ঘটনায় এক হামলাকারী আহত হয়েছেন। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
জি১-এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নিহতদের মধ্যে ছয়জন নারী এবং পাঁচজন পুরুষ। একটি মোটরসাইকেল এবং তিনটি গাড়িতে করে এসে হামলা চালায় সাত ব্যক্তি। হামলার পরপরই সেখান থেকে পালিয়ে যায় তারা।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed