নেপালে বাস দুর্ঘটনায় নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক : নেপালের ধাদিং জেলায় একটি যাত্রীবাহী বাস মোড় ঘুরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে পাঁচজন নিহত ও ২৮ জন আহত হয়।
রোববার (১৯ মে) সকালে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে নেপালের স্থানীয় সংবাদমাধ্যম।
জানা যায়, রোববার যাত্রীবাহী বাসটি দেশটির ঝাপা জেলা থেকে রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। এসময় ধাদিং জেলার কাছে এসে মোড় ঘুরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি স্থানীয় ত্রিশুলি নদীতে পড়ে যায়। এতে পাঁচজন নিহত ও ২৮ জন আহত হয়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা রাজকুমার বাইদওয়ার বলেন, দুর্ঘটনায় এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। আহতদের মধ্যে ১৪ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি ১৪ জনকে উন্নত চিকিৎসার জন্যে কাঠমান্ডুতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় হতাহতদের পরিচয় এখনও জানানো হয়নি। তবে শিগগিরই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাসটির চালক।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed