Main Menu

সিলেটে ৭দিন ধরে বৃদ্ধ নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রফি নগর গ্রামের বাসিন্দা মানিক চন্দ্র ঘোষ নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় এসএমপির জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ডায়েরী নং-৬৫১, তাং- ১৪/০৫/২০১৯।

ডায়েরীতে উল্লে­খ করা হয়, মানিক চন্দ্র ঘোষ গত ১০ মে বিকেল সাড়ে ৩টায় সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়ার বাসা থেকে আত্মীয়ের বাড়ি বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন। পরে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে মানিক চন্দ্রের ছেলে পিনাক ঘোষ বলেন, আমার আত্মীয় মামার বাড়ীতে পৌছেছেন কিনা জানতে চাইলে তারা জানান সেখানে আমার বাবা মানিক চন্দ্র ঘোষ যাননি। নিকটস্থ আত্মীয়-স্বজন সহ সকলের বাসায় খোজাখোজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। আমার বাবা মানিক চন্দ্রের ব্যবহৃত মোবাইল- ০১৭৪৮ ৫৫০৬৪২ নাম্বারে যোগাযোগ করেও মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

নিখোজ মানিক চন্দ্র ঘোষের গায়ের রং শ্যামলা, উচ্চতা অনুমান ৫ ফুট ৬ ইঞ্চি ও মুখমন্ডল লম্বাটে। কেউ তার সন্ধান পেলে তার ছেলে পিনাক চন্দ্র ঘোষ এর ০১৭৮৩-৬১৬১৬৪ নাম্বার মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed