জৈন্তাপুরে গাছের ডালে যুবকের লাশ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। সেলিম আহমদ নামের ওই যুবকের মরদেহ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের দাবি, সেলিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়- উপজেলার চরিকাটা ইউনিয়নের নয়াখেল দক্ষিণ গ্রামের ইলিয়াছ আলীর ছেলে সেলিম আহমদ (২৫) বুধবার সন্ধ্যায় ইফতার করে বাড়ি থেকে বের হন। পরে রাতভর তিনি আর বাড়ি ফিরেননি। পরিবারের সদস্যরা খোঁজখবর নিয়েও তাঁর সন্ধান পাননি।
বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির পাশে একটি কাঁঠাল গাছের ডালের সাথে সেলিমের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষনিক বিষয়টি ইউপি সদস্যের মাধ্যমে জৈন্তাপুর মডেল থানায় অবহিত করা হয়। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার এসআই প্রদীপ রায় এসে লাশটি উদ্ধার করেন। ময়না তদন্তের জন্য লাশটি সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সেলিম আহমদের চাচা রইছ আলী পুলিশকে বলেন, পারিবারিক বিষয় নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধ রয়েছে। তারা পরিকল্পিতভাবে সেলিমকে হত্যা করে লাশ গাছের ডালে বেঁধে রেখে যায়।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মইনুল জাকির বলেন- বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। এ ব্যাপারে এখন কিছুই বলা যাচ্ছে না, আমরা তদন্ত চালাচ্ছি।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed